১ সেপ্টেম্বর, ২০২৬ · একটি ব্যক্তিগত চিঠি
তোমার জন্য
একটা চিঠি
এই চিঠিটা সবার জন্য নয়।
শুধু একজনের জন্য।
শব্দটা ঠিক হলে খামটা তোমার জন্য খুলবে।
প্রিয় মাইসা,
আসসালামু আলাইকুম,
আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নাকি চিঠি দিবস, তাই আমিও ভাবলাম—আমিও চিঠি দিই। অনেকেই তাদের প্রিয় মানুষকে চিঠি দিচ্ছে, তাই আমিও ভাবলাম, আমিও আপনাকেই দিই!
আমাদের পরিচয়
এই ছুটিতে কয়েক দিন আপনি প্রচুর কষ্ট করেছেন। আমিও আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। এটার জন্য আমি সত্যিই অনুতপ্ত। আপনি তো জানেনই আমার সম্পর্কে! আমি হয়তো সবসময় ঠিকভাবে প্রকাশ করতে পারি না, কিন্তু আপনাকে কষ্ট দিয়ে থাকতে পারি না।
আপনি ছাড়া আমার কে আছে আর? আপনিই আমার সব। আপনার সাথেই আমি আমার সকল কিছু শেয়ার করি—ছোট থেকে বড়, সকল কিছু। দিনের শেষে যত কথাই জমে থাকুক, আপনাকেই বলতে ইচ্ছে করে।
আপনাকে প্রপোজ করার দিন
আপনাকে আমি ছাড়া অন্য কারো সাথে কল্পনাও করতে পারি না (:। আশা করি, দিন শেষে আপনি আমারই হবেন—ইনশাআল্লাহ। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাকে আমার করে নেওয়ার। আপনার সাথে বাকি জীবনটা এভাবেই কাটানোর।
কখনো কখনো হয়তো আমার আচরণ আপনাকে কষ্ট দেয়। কিন্তু বিশ্বাস করুন, আপনাকে হারানোর চিন্তাটাই আমার কাছে সবচেয়ে কঠিন। ভুল হলে আমাকে একটু বুঝবেন, একটু সময় দেবেন।
আমাকে একা রেখে কোথাও গেলে…
পরিশেষে, আমি আপনাকে আমার থেকেও অনেক বেশি ভালোবাসি—পাগলের মতো ভালোবাসি। তাই আমি যে আপনার ভালোবাসাতেই পাগল থাকি, এইটাই চাই আমি।
আমি আপনাকে বিয়ে করতে চাই।
আর কেমন লাগতেছে আমার সাথে থেকে? আমার এইসব সহ্য করে? সত্যি করে বলবেন কিন্তু।
আমার বউ, জান, পাখি—
এই মুহূর্তটার জন্য একটা গান রেখে দিলাম।
আর একটা কথা ছিল…
Will you marry me?
মাইসা, তুমি কি আমার সাথে বাকি জীবনটা কাটাবে?
আরেকটা ছোট্ট চিঠি
আমি জানি, আমার করা ব্যবহার আর আমার সময় দিতে না পারায় আপনি অনেক কষ্ট পান। আমিও কষ্ট পাই।
কিন্তু আপনাকে পারমানেন্টলি পেতে হলে হয়তো একটু কষ্ট করতেই হবে। আর দ্বিতীয়ত, আমাদের অপেক্ষা করতে হবে।
বিয়ে তো ইনশাআল্লাহ আপনার সাথেই করবো। কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আর আমি কথা দিচ্ছি—আপনার অপেক্ষা বৃথা যাবে না। ইনশাআল্লাহ!
সবশেষে, আলাবিউ।
এন্ড মিস ইউ।